Showing posts with label television. Show all posts
Showing posts with label television. Show all posts
[পূর্ণ রেজ্যুলেশনে দেখার জন্য ছবির ওপর ক্লিক করুন]
এখানে সুলভে ঈদের নাটকের স্ক্রিপ্ট সরবরাহ করা হয়
৪/২০ কারওয়ান বাজার, ঢাকা। (রামপুরাতেও আমাদের শাখা আছে)

(চাহিদা অনুযায়ী টিকচিহ্ন দিন)

১. আপনি কোন ধরনের নাটক তৈরি করতে ইচ্ছুক?
ক. ষড়যন্ত্রমূলক
খ. হাস্যরসাত্মক ও শিক্ষণীয়
গ. সামাজিক ও পারিবারিক অ্যাকশন
ঘ. মডার্ন ও ইয়াং প্রজন্মের কাহিনি (রোমান্টিক)

২. নাটকে মোট পাত্র-পাত্রীর সংখ্যা কত রাখতে চান?
ক. ১৫ জন (পাসিং শটের জন্য ১০ জন)
খ. ২০ জন (পাসিং শটের জন্য ১৫ জন)
গ. ৩০-৩৫ জন (পাসিং শটের জন্য...জন)
ঘ. আলোচনা সাপেক্ষে

৩. আপনার নাটকের টার্গেট-দর্শক কারা হবে?
ক. কাজের বুয়া, গৃহকর্মী
খ. বাংলা সিনেমার নিয়মিত দর্শক
গ. ইয়াং জেনারেশন
ঘ. গ্রামের লোকজন
(বি. দ্র.: অতিরিক্ত চাহিদার কারণে ‘ক’ ক্যাটাগরিতে ঈদের আগে আর কোনো অর্ডার নেওয়া সম্ভব নয়।)

৪. নাটকের আকার কী রকম হবে?
ক. ১০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপন
খ. ১৫ মিনিট নাটক + ৪৫ মিনিট বিজ্ঞাপন
গ. ২০ মিনিট নাটক + ৪০ মিনিট বিজ্ঞাপন
ঘ. ৩০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপন

৫. গল্পের প্লট কী হবে, বেছে নিন—
ক. নায়ক বিশাল বড়লোক, নায়িকা গরিব ঘরের সুন্দরী। ভিলেন মেয়েটিকে পেতে চায়
খ. নায়ক গরিব, আর নায়িকা বড়লোক। শেষ দৃশ্যে নায়িকা মারা যাবে
গ. মোবাইল ফোন + দুই জোড়া যুবক-যুবতীর প্রেম-ভালোবাসা
ঘ. জিটিভি-স্টারপ্লাস-সনি থেকে সরাসরি কাটপেস্ট।

৬. নাটকের শুটিং কোথায় হবে?
ক. পুবাইলে
খ. উত্তরার কোনো এক শুটিং বাড়িতে
গ. এফডিসিতে (কিছু অংশ কক্সবাজারে)
ঘ. দেশের বাইরে
(‘ঘ’ ক্যাটাগরিতে টিকচিহ্ন দিলে একই লোকেশনে একই পাত্র-পাত্রীর সমন্বয়ে তৈরি পরবর্তী দুটি ক্রিপ্টের ওপর ৩০% কমিশনের ব্যবস্থা আছে।)

৭. নাটকের স্ক্রিপ্টে সংলাপ কেমন থাকবে?
ক. ক্যামেরা চালু থাকবে। পাত্র-পাত্রীরা ক্যামেরার সামনে এসে যা বলার বলবে
খ. সংলাপ ঠিক হবে অন দ্য স্পট, শুটিং স্পটে
গ. সংলাপ যা-ই হোক না কেন, তা হতে হবে ভাই বেরাদরের ভাষায়
ঘ. বিতর্ক এড়ানোর জন্য সুশীল ভাষার সংলাপ থাকবে।

৮. নাটকে কি গান থাকবে?
ক. হ্যাঁ, একটি (+ হাফ নাচ)
খ. কমপক্ষে দুটি গান রাখতেই হবে
গ. দুটি গান + একটি আবহসংগীত
ঘ. গানবাজনা রাখার দরকার নেই

৯. নাটকের নাম কয় লাইনের হবে?
ক. উত্তরাধুনিক প্যাকেজ: অন্তত তিন লাইন
খ. অত্যাধুনিক প্যাকেজ: অন্তত দুই লাইনের বেশি যা পারেন
গ. আধুনিক প্যাকেজ: লাইন বিষয় না কিন্তু নামের মাঝে ‘এবং’ ‘কিংবা’ এই ধরনের শব্দ থাকা জরুরি
ঘ. গ্রামীণ প্যাকেজ: সুস্থ ও স্বাভাবিক একটি নাম

১০. প্রেস বিজ্ঞপ্তির জন্য নিচের যেকোনো একটিতে টিক চিহ্ন দিন (নাট্যপরিচালক হিসেবে)।
ক. গতানুগতিকতার বাইরে ভিন্নধর্মী কাহিনি নিয়ে এ নাটকটির গল্প আবর্তিত হয়েছে। আমি আশাবাদী, এ নাটক দর্শকদের ভিন্ন রকম ভাবনায় ফেলবে।
খ. নাটকটি দর্শকদের নির্মল আনন্দ দানের পাশাপাশি তাঁদের ভাবনাকেও নাড়া দেবে। এই নাটকের গল্পে নতুন কিছু পাবেন দর্শকেরা।
গ. ঘটনা গতানুগতিক হলেও পরিবেশনায় ভিন্নতার জন্য দর্শকেরা নাটকটি উপভোগ করবেন।
ঘ. আমি সব সময় চাই দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়েই এবারের ঈদের নাটকে নায়িকা...ও...কে হাজির করেছি বিশেষ চমক হিসেবে। 
 

সংযুক্তি :
ই-প্রথম আলো  |  প্রথম আলো ওয়েব
প্রকাশকাল : ১৫-১১-২০১০

বিএনপির পঞ্চম কাউন্সিল হয়ে গেল আজ। নানা কারণেই এই কাউন্সিল ছিল বহু আকাঙ্ক্ষিত। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বর্তমানে প্রধান বিরোধী দল। যদিও যথারীতি নির্লজ্জ পরিবারতন্ত্রের প্রদর্শনী দেখলাম আমরা। তবে এই কাউন্সিল ছিল নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। এতে উপস্থিত ছিলেন লক্ষাধিক নেতাকর্মী। বিএনপির কাউন্সিলের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন চীন, শ্রীলংকা, ব্রিটেন, পাকিস্তান ও কানাডাসহ পাঁচটি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারতের বিদায়ী হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, মিশর ও তুরস্কের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড, মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিনিধিরা। আরো ইতিবাচক দিক হল, বিএনপির এই কাউন্সিলে প্রতিনিধিদল পাঠিয়েছিল আওয়ামী লীগ। প্রতিনিধিদল পাঠানোর জন্য আবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন খালেদা জিয়া।
নিঃসন্দেহে আজকের দিনে এর চেয়ে বড়ো কোনো সংবাদ আর নেই। কিন্তু সরকারি প্রচারযন্ত্র বাংলাদেশ টেলিভিশন ওরফে বিটিভি নির্লজ্জতা ও তোষামদির নজির স্থাপন করে বিএনপির জাতীয় কাউন্সিলের খবরই বোধহয় ব্ল্যাকআউট করে দিতে চেয়েছিল। সেটা সম্ভব হয়নি।

আমাদের সময় জানাচ্ছে-
বাংলাদেশ টেলিভিশনে গত রাত ৮টার সংবাদের শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিলের সংবাদ ছিল না। সংবাদের মধ্যবিরতির পর (১৮ মিনিট পর) সংক্ষেপে সংবাদটি উপস্থাপন করা হয়। প্রায় এক মিনিটব্যাপী সংবাদ পরিবেশনকালে অধিক সময় ব্যয় করা হয় আওয়ামী লীগের প্রতিনিধিদল এবং অসীম কুমার উকিলের বক্তব্যের চিত্র প্রদর্শন করে। এই খবরের আগে প্রধানমন্ত্রীর ৩টি সংবাদ ছাড়াও খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং বাগদাদে সহিংসতার খবর প্রচার হয়। এরপর দেয়া হয় বিএনপির কাউন্সিলের খবর। সংবাদে খালেদা জিয়ার বক্তব্যের চিত্র দেখানো হলেও বক্তব্য শুনানো হয়নি। ভিডিও রেকর্ডের মাধ্যমে তারেক রহমান কাউন্সিলে বক্তব্য প্রদান করলেও সে সম্পর্কেও কিছু দেখানো হয়নি।

নির্লজ্জ বিটিভিকে নিয়ে কোনোই আশা দেখতে পাই না সত্যিই!

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিটিভিবাংলাদেশ টেলিভিশনটেলিভিশনbtvbangladesh televisiontelevisionbnpbnp councilkhaleda ziashiekh hasinabangladeshশেখ হাসিনাখালেদা জিয়াবিএনপিবিএনপি কাউন্সিল ;

প্রথম প্রকাশ