Showing posts with label oporbastob. Show all posts
Showing posts with label oporbastob. Show all posts

দীর্ঘ প্রতীক্ষা শেষে একুশে বইমেলায় আসছে সামহোয়্যারইন... ব্ল­গ সংকলন : অপরবাস্তব ৫। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি ২০১১ শুক্রবার বিকেল ঠিক চারটায় বইমেলায় নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হবে। এ উপলক্ষে সম্ভবত এবারই প্রথম ব্লগের সবচেয়ে জমজমাট আড্ডাটি আয়োজিত হতে যাচ্ছে। এবারই প্রথম অপরবাস্তব প্রকাশিত হতে যাচ্ছে পেশাদার প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর থেকে। অপরবাস্তব যেহেতু পুরোটাই ব্লগের বই, ব্লগারদের বই - তাই ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলবে।

বইমেলায় প্রাপ্তিস্থান
শুদ্ধস্বর ■ স্টল # ২৫৩ ও ২৫৪


প্রথম প্রকাশ

মাহবুব মোর্শেদ আজকে আমাকে নিয়ে একটি গল্প লিখেছেন। তার গল্পটা আমার পছন্দ হয়েছে। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘটা একটা সত্য ঘটনার কথা বলি।

গত পরশু সন্ধ্যায় হঠাৎ করেই আমাকে ফোন করলেন এক সুহৃদ। হাতেগোনা কয়েকজনের মধ্যে তিনি একজন, যিনি মোটামুটি অবগত ছিলেন আমি অপরবাস্তব-৩ সম্পাদনা করেছি। ফোন ধরতেই তিনি বললেন, "তুমি শেষমেশ আমাকে বোকা বানালে?" শুনে আমি অবাক। কী এমন ঘটল আবার! আমি বললাম, হঠাৎ এই কথা? সুহৃদ বললেন, অপরবাস্তব তুমি সম্পাদনা করো নাই। এটা করেছে তো আরেকজন, যার লোকালটক নিক ব্যান হয়েছিল। সে এখন (....) নিকে ব্লগায়, চিটাগাং কি কুমিল্লার ছেলে। কোন্ একটা পত্রিকার সাংবাদিক।

সুহৃদ যে নিকের কথা বলল, আমি ওই নিকটাকে প্রায়ই সামহোয়্যারে দেখি। কিন্তু ব্লগে কখনো তেমন করে কথাবার্তা হয়নি। তিনি ফেসবুকের কিছু কথোপকথনের টেক্সট আমার মেইলে ফরোয়ার্ড করলেন। তাতে অবাক হয়ে দেখলাম, "সম্পাদক" দাবি করে অপরবাস্তব বিষয়ে যিনি কথা বলছেন, ফেসবুক-সামহোয়্যারেও একই নিক তার, কিন্তু ওই লোক আমি নই। এটা দেখে আমার বেশ মন খারাপ হল। আমি চাইলে নিক ও মেইলের কথোপকথনগুলো প্রকাশ করতে পারি। কিন্তু অন্য দিক থেকে আমার মনে হল, অপরবাস্তব যেহেতু ব্লগারদের বই। প্রতিটি ব্লগারেরই এই বইয়ের ওপর অধিকার আছে। এবং ব্লগারমাত্রই নিজেকে অপরবাস্তবের সম্পাদক বা অপরবাস্তবের লোক দাবি করতেই পারেন। এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হল এবং আমার মনটা ভালো হয়ে গেল।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): banglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblogFusion5fusion fivebookoporbastoboporbastablocaltalk ;

প্রথম প্রকাশ



গত রোববার সন্ধ্যায় একুশে বইমেলার নজরুল মঞ্চে 'অপরবাস্তব-৩ : সামহোয়্যারইন...ব্লগ গল্প সংকলন'-এর মোড়ক উন্মোচন করা হয়- এ খবর পুরনো। অনেকেই জানেন, অপরবাস্তব নিয়ে টেলিভিশন চ্যানেল এনটিভিতে একটি পর্ব প্রচারিত হয়েছে ওই দিনই। তবে হঠাৎ করে অনুষ্ঠানটি অন এয়ারে যাওয়ার অনেক ব্লগারই সেটি দেখার সুযোগ পাননি। আমাদের জানামতে, অনুষ্ঠানটি রেকর্ড করাও সম্ভব হয়নি কারো পক্ষে। এ অবস্থায় ব্লগার মুনশিয়ানা নিজের উদ্যোগে টিভি ফুটেজগুলো সংগ্রহ করে দিয়েছেন। শুধু তাই নয়, ইউটিউবে তিনি ভিডিওটি আপলোডও করে দিয়েছেন সানন্দে। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে অপরবাস্তবের অফিসিয়াল মুখপাত্র হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন ব্লগার কৌশিক।
টিভি ফুটেজ দেখুন এখানে-



লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): banglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblogFusion5fusion fivebookoporbastoboporbastablocaltalk ;

প্রথম প্রকাশ